1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চলতি মাসেই আসতে পারে শীত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি

চলতি মাসেই আসতে পারে শীত

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তরের শৈত্যপ্রবাহের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং ঋতু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভোরে ঘন কুয়াশা দেখা মিলেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ঠাণ্ডা বাতাস বইছে, সাথে কুয়াশার লুকোচুরির খেলাও শুরু হয়েছে। আবহাওয়াবিদরা আগামী দুই-এক দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন।

এদিকে আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের গতিবেগ পরিবর্তনের ফলে চলতি মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে। তবে রাজধানীসহ বড় শহরে শীত পড়তে সময় লাগে বলে জানান তারা।

এর কারণ ব্যাখ্যা করে তারা বলেন, যানবাহন ও জনসংখ্যার ঘনত্বের কারণে শহরের তাপমাত্রা তুলনামূলকভাবে সবসময়ই একটু বেশি থাকে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

চলতি অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST