1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার চিকিৎসক ঢাকায় - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার চিকিৎসক ঢাকায়

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা বর্তমানে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ড. রিচার্ড বিউলের নেতৃত্বে এই মেডিকেল প্রতিনিধি দল হাসপাতালের চতুর্থ তলার সিসিইউতে প্রবেশ করেন। সেখানে তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালে অবস্থানরত স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।
হাসপাতাল সূত্র জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞদের আগমনে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি আশা করা যাচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST