1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কেশরহাটে নিকাহ রেজিষ্টার অফিসের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কেশরহাটে নিকাহ রেজিষ্টার অফিসের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৭২৭ বার পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি

কেশরহাটে হাবিবুর রহমান মুসলিম নিকাহ রেজিষ্টার অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেশরহাটের কাজি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।

প্রভাষক শরিফুল ইসলামের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কাজি ফজলুর রহমান, কেশরহাট বাজার মসজিদের মুয়াজ্জিন কা্বরী সিদ্দিকুর রহমান, কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টাইগার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর দানেচ আলী গাইন, নারী কাউন্সিলর জোসনা খাতুন, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোন্দকার জাহাঙ্গীর আলম, চিকিৎসক আবদুর রহমান মঞ্জু, রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল গফুর প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST