1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজা।

রোববার (২৫ মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে প্রায় ৩০০ আসনের অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণা সম্পন্ন হলো।” তিনি আরও বলেন, “আমরা যাকে প্রার্থী করেছি, তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে পরিচিত একজন ইসলামি চিন্তাবিদ ও বক্তা।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন এবং জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

জামায়াতের নেতারা আশা প্রকাশ করেন, মুফতি আমীর হামজার জনপ্রিয়তা ও প্রভাব কুষ্টিয়া-৩ আসনে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST