1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরুদ্ধ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নিলেও কিছুক্ষণ পর ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং তালাবদ্ধ করে দেয়। নামাজের সময় মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি হলে পুলিশ ও মুসল্লিরা একত্র হয়ে তাদের গেটের বাইরে সরিয়ে দেয়। পরে তারা আবার ভেতরে প্রবেশ করে আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা করে। আলোচনার পর তারা জানায়, আগামী ১৯ জুনের মধ্যে আন্তঃশিক্ষা বোর্ডগুলো পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনায় বসবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তারা অন্তত দুই মাস পরীক্ষার সময় পেছানোর দাবি জানান এবং জানান, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে আন্দোলন চলছে।

শিক্ষার্থীরা আরও জানান, বোর্ডগুলো যদি তাদের দাবির পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয় ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে।

ঘটনার সময় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বেলা ২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা সারাদেশে শুরু হওয়ার কথা রয়েছে ২৬ জুন থেকে।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST