1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ইছামতীনদীতে ডুবে নিখোঁজ শিশু ১২ ঘন্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ইছামতীনদীতে ডুবে নিখোঁজ শিশু ১২ ঘন্টা পর উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর রতন কান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতী নদীতে ডুবে নিখোঁজ এক ৪ শ্রেণির শিশুর লাশ প্রায় সাড়ে ১২ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইউনিয়নের একডালা দঃ খেয়াঘাট থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে একই স্থানে ওই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়।
ওই শিশুর নাম নিরব (১১)। সে একডালা দঃপাড়ার শ্রী নিমাই চন্দ্র ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইছামতী নদীর খেয়াঘাটে নৌকা ও বাসের সাঁকো সাথে খেলা করতে দেখেছে।
নিরবের বাবা নিমাই চন্দ্র বলেন,
সন্ধায় নিরব কে খুঁজে না পেয়ে বিভিন্ন যায়গায় খোজা খুঁজি করি। প্রতিবেশীদের বললে তারা জানান পরিত্যক্ত নৌকায় খেলা করতে দেখেছি। আমি নদীতে গিয়ে দেখি নিরবের পায়ের জুতা ভাসতে তখন আমার সন্দেহ হয় পানিতে ডুবছে।

কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের
ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল উদ্ধার অভিযান চালিয়ে শিশুকে পায়নি।
পরে শুক্রবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ওই শিশুকে উদ্ধার করেছে। শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST