1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আনুপাতিক নির্বাচনের দাবি ‘উদ্দেশ্যমূলক’: বিএনপি - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

আনুপাতিক নির্বাচনের দাবি ‘উদ্দেশ্যমূলক’: বিএনপি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে ‘উদ্দেশ্যেমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে এসব দাবি তোলা হয়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “আনুপাতিক হারের নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চান, তাদেরও একটি উদ্দেশ্য রয়েছে।”

তিনি এ কথা বলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জিয়াউর রহমান স্মারক প্রকাশনা অনুষ্ঠানে। আয়োজক ছিল গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন (বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস নেটওয়ার্ক)।

সালাহউদ্দিন বলেন, “হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া- এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা মনে করি, এ দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা সংগ্রাম করেছে জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য নয়। গত ১৭ বছর আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছি।”

তিনি বলেন, “ভোটাধিকারের জন্য অসংখ্য জীবন গেছে, ছাত্রদের অভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তে গণতন্ত্রের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে চাই একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, যেখানে জনগণের ভোটে রাজনৈতিক সরকার গঠিত হবে।”

আনুপাতিক বা পিআর পদ্ধতির বিষয়ে সালাহউদ্দিন বলেন, “এই পদ্ধতি তারা রাজনৈতিক অবস্থান থেকে চাইতেই পারে। তবে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনায় আমরা ঐক্যমত পাইনি। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারণা।”

তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে কোন এমপি কে হবেন তা ভোটাররা জানবেন না। জনগণ তাদের প্রতিনিধির কাছে যাবেন, অথচ নির্দিষ্ট করে কাউকে পাবেন না। তাই এই পদ্ধতি আমাদের বাস্তবতায় খাপ খায় না।”

তিনি দাবি করেন, “বিএনপি বহু আগেই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের বাস্তবতায় এক ব্যক্তি এক ভোট এবং প্রত্যক্ষ ভোটের ভিত্তিতেই নির্বাচনের পদ্ধতি কার্যকর।”

সালাহউদ্দিন বলেন, “এটি কেউ রাজনৈতিক দাবি হিসেবে তুলতেই পারে, সেটি তাদের অধিকার। কিন্তু এই দাবি অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST