1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি-জামায়াত শাসনামলে সাংবাদিক নির্যাতন, প্রেসক্লাব দখল; মামলা নেয়নি পুলিশ। - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

বিএনপি-জামায়াত শাসনামলে সাংবাদিক নির্যাতন, প্রেসক্লাব দখল; মামলা নেয়নি পুলিশ।

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত শাসনামলে সাংবাদিক নির্যাতন
সাংবাদিকদের কলম থামাতে বিএনপি ও জামায়াতের ক্যাডারদের প্রেস ক্লাব দখল, মামলা নেয়নি পুলিশ।

২০০২ সালের ১ সেপ্টেম্বরের জনকণ্ঠ পত্রিকা থেকে জানা যায় নড়াইল জেলার কালিয়ায় প্রেসক্লাব দখল করে জোটসমর্থিত ছাত্রনেতা। কর্মরত সাংবাদিকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় চিহ্নিত কিছু ছাত্রনেতা। এ ব্যাপারে অভিযোগ করলে তিন দিন পরেও মামলা নেয়নি পুলিশ প্রশাসন।

এমনকি প্রেসক্লাবটি দখল্মুক্ত করার চেষ্টাও করেনি তারা। এতে করে এলাকার সাংবাদিকদের মাঝে ভীতির সঞ্চার হয় এবং এলাকা ছেড়ে পালিয়ে যান অনেকেই। প্রায় দেড় মাস পরেও তারা বাড়ি ফিরতে পারেননি বলে অক্টোবর মাসের পত্রিকায় প্রকাশিত হয়।

১৯ মে’র পত্রিকায় জানা যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংবাদিক নামধারী জামায়াত-শিবিরের ক্যাডাররা প্রেস ক্লাব দখল করে। প্রেস ক্লাব নির্বাচনের নামে পুরোনো সদস্যদের বাদ দিয়ে নিজেদের ইচ্ছেমতন নির্বাচন করে শিবিরের ক্যাডারদের দিয়ে কমিটি গঠন করে। আদালতের নিষেধাজ্ঞা সত্বেও সেই কমিটির সদস্যরা প্রেস ক্লাব দখল করে নেয়।

২৫ মে তারিখে প্রকাশিত এক খবরে দেখা যায় বাগেরহাট জেলার চিতলমারীতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রেসক্লাব দখল করার চেষ্টা চালায়। প্রেসক্লাবের জমিকে নিজের বলে দাবি করে জোরপুর্বক দেয়াল তুলতে শুরু করে।

স্থানীয় সাংবাদিকেরা জড়ো হয়ে প্রতিবাদ করলে পুলিশ ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। মূলত চাঁদাবাজি, সন্ত্রাস নিয়ে রিপোর্টের কারণে সংবাদকর্মীদের ওপর ক্ষুদ্ধ ছিল শাজাহান শেখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST