1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সড়ক নিরাপদ করতে ৫ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

সড়ক নিরাপদ করতে ৫ হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:দেশের সড়ক নিরাপদ করতে ৫ হাজার কোটি টাকার প্রকল্প একনেক থেকে পাস হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ প্রকল্পের মাধ্যমে নিরাপদ সড়কের যেই স্বপ্ন, তা সত্যি হবে বলেও জানান তিনি।

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের আসলে রাস্তা, ফ্লাইওভার, ফোর লেন, সিক্স লেন, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল- সবকিছু হচ্ছে। এরপরেও আমরা পুরোপুরি স্বস্তিবোধ করতে পারছিলাম না একটা কারণে, সেটা হচ্ছে শৃঙ্খলার অভাব। পরিবহন এবং সড়কে শৃঙ্খলার ঘাটতি। সে শৃঙ্খলার ঘাটতিই আমাদের চ্যালেঞ্জ।

তিনি জানান, ঈদের সময় ব্যস্ততার মধ্যেও একনেকে একটা প্রজেক্ট পাস হয়েছে। যেটা ৫ হাজার কোটি টাকার। এর মধ্যে ৩ হাজারের বেশি (কোটি) বিশ্বব্যাংকের, আর ১ হাজার ২০০ হচ্ছে আমাদের জিওবি থেকে।

মন্ত্রী বলেন, একনেকে পাস হয়েছে মানে কাজ শুরু হবে। কাজেই নিরাপদ সড়ক করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ এবং সেজন্য এখন যখন ফান্ড পেয়েছি। আমার মনে হয় এই নিরাপদ সড়কের যেই স্বপ্ন সেই স্বপ্ন সত্যি হবে।
তিনি বলেন, আমরা চেষ্টা করলে এই বাংলাদেশের সড়কগুলোকে নিরাপদ করতে পারব। পরিবহনকেও নিরাপদ করতে হবে। এখানে শুধু ফান্ডিং হলে হবে না, আমাদের সবাইকে মনে প্রাণেও শৃঙ্খলাবোধের পরিচয় দিতে হবে, দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST