
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর মণ্ডলপাড়া কবরস্থান ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বরে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। মঙ্গলবার (১৭জানুয়ারী) সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো.ফিরোজ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় রাঁধুনী রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজের স্বত্বাধিকারী মো.ফিরোজ আলম বলেন,অত্যন্ত সুনামের সাথে এনায়েতপুরের মাটিতে দীর্ঘ ৫ বছর যাবৎ নিরাপদ, সুস্বাদু এবং মানসম্মত খাবার পরিবেশন করে আসছি। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের ব্যস্ত জীবনের নানা সময়ে সাশ্রয়ী মূল্যে রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ থেকে খাবার গ্রহণ করে থাকে। দীর্ঘদিন ভোক্তাদের মাঝে নিরাপদ এবং মানসম্মত খাবার পরিবেশন করায় আমাকে যে সন্মাননা স্মারক প্রদান করা হলো চৌহালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক এজন্য আমি উপজেলা নির্বাহী অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা পোষন করছি। সেই সাথে আগামী দিন গুলোতেও নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশন করে ভোক্তাদের সু-স্বাস্থ্য বজায় রাখার প্রতি বিশেষ দৃষ্টি রাখার অঙ্গীকার করছি৷ আপনাদের সকলের দোয়া এবং শুভ কামনায় এগিয়ে যাবে রাঁধুনি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজ।







