1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের মিলনমেলার মঞ্চ ভেঙে পড়ে ৮ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে কর্মসূচি চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন। আহত অন্য দুজন হলেন- সাবরিনা চৌধুরী, মো. জাবেদ। তাদের দলীয় পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মিলনমেলার অনুষ্ঠানে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্রলীগের সাবেকদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বক্তব্য শুরু করতেই মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST