1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে আদালত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে আদালত

  • আপডেট করা হয়েছে শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার 

হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন এনেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (১৩ নভেম্বর) থেকে নির্ধারিত সময়সূচিতে চলবে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালত।

এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১৩ নভেম্বর থেকে কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টের সময়সূচি
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

অধস্তন আদালতের সময়সূচি
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোর্টের কার্যক্রম চলবে। তবে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

অফিসের সময়সূচি
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিরতি দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত চলবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার। পর দিন সুপ্রিম কোর্ট প্রশাসনও আদালতের সময়সূচিতে পরিবর্তন আনে। তবে আগামী রবিবার থেকে আর পরিবর্তিত সময়সূচি থাকছে না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST