1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কাপাসিয়ায় প্রবাসী খুন, দুই ছেলেসহ চাচা আটক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

কাপাসিয়ায় প্রবাসী খুন, দুই ছেলেসহ চাচা আটক

  • আপডেট করা হয়েছে শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়ায় বাড়ির চালের উপর হেলে পড়া বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক প্রবাসী খুন হয়েছেন। এসময় দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্ততঃ ৬জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ছেলেসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- মোবারক হোসেন (৪০)। তিনি কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানায়, জমির সীমানা নিয়ে কাপাসিয়ার বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই প্রতিবেশী আব্দুল লতিফের (৮০) বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।

গত কিছুদিন ধরে নুরুল ইসলামের ছেলে মোবারক হোসেনের ঘরের চালের উপর আব্দুল লতিফের কিছু বাঁশ হেলে পড়ে। শনিবার সকালে ছোটভাই আলমকে সঙ্গে নিয়ে আব্দুল লতিফের ঝাড় থেকে ওই বাঁশ কাটতে যান মোবারক হোসেন।

এসময় আব্দুল লতিফ (৮০) ও তার দুই ছেলে রফিকুল (৪০) ও হাদিউল (২৫) লাঠিসোটা নিয়ে এসে বাঁধা দিলে তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এসময় দুইপক্ষের মাঝে হাতাহাতি ও মারামারি হয়। এক পর্যায়ে মোবারকের বুকে ও হাতে ছুরিকাঘাত করে হাদিউল।

এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এঘটনায় মোবারক হোসেন (৪০), তার ভাই আলম ও বোন খালেদা এবং প্রতিপক্ষের আব্দুল লতিফ (৮০) ও তার দুই ছেলে রফিকুল (৪০) ও হাদিউল (২৫) আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মোবারককে মৃত ঘোষণা করেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। সৌদী প্রবাসী মোবারক হোসেন গত ১০দিন আগে দেশে আসেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন জানান, মৃত অবস্থায় মোবারককে হাসপাতালে আনা হয়েছে।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ ও তার দুই ছেলে রফিকুল ও হাদিউলকে আটক করা হয়েছে। তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST