1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সমান ভোট পেলেন দুই প্রার্থী, লটারিতে বিজয়ী ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

সমান ভোট পেলেন দুই প্রার্থী, লটারিতে বিজয়ী ঘোষণা

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি 

এবার শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১নং কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান লটারির মাধ্যমে টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সীকে বিজয়ী ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, হাতি প্রতীকের কামরুজ্জামান উজ্জ্বল এবং টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সী দুজনই ৭০টি ভোট পেয়েছেন। যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাদের উপস্থিতিতে লটারি করা হয়েছে।

এ সময় লটারিতে বোরহান মুন্সী বিজয়ী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাবেদুর রহমান খোকা সিকদার চেয়ারম্যান ও কাইয়ুম পাইক সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে আজ সোমবার ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম।

এদিকে জেলায় জনপ্রতিনিধির সংখ্যা ৯১৫ জন। ৬টি উপজেলা ও ৬টি পৌরসভায় ৭টি কেন্দ্রের মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২১ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সোমবার। এর মধ্যে সাধারণ সদস্য পদে ১৫ জন ও দুটি সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST