1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘটে যাত্রিদের দুর্ভোগ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

নাটোরে রেল কর্মচারীদের ধর্মঘটে যাত্রিদের দুর্ভোগ

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি 

বেতন বৃদ্ধির দাবীতে নাটোরে রেলের ৩য় শ্রেনীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। আজ রোববার সকাল থেকে নাটোর স্টেশনে কর্মরত রেলের ৩য় শ্রেনীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা তাদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরন এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পুর্বের ন্যায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ৮ম শ্রেণী পাশ রাখ সহ ৬ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু করেছে। সকালে কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ‌দুই ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়। এসময় ট্রেনের যাত্রিদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে নাটোর স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার কামরুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করায় ট্রেনের সিগনাল দেয়া সম্ভব হয়নি। এসময় তিতুমির ট্রেনটি আউটার সিগনালে পড়ে ছিল। পরে সিগনাল ছাড়াই (ওপিটি) ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফরমে ৯ টা ১৮ মিনিটে প্রবেশ করানো হয় এবং চার মিনিট বিরতি দিয়ে ৯টা ২২ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি নাটোর স্টেশনে প্রবেশের নির্ধারিত সময় ছিল সকাল ৭ টা ৪৭ মিনিটের সময়। ধর্মঘটি শ্রমিকদের কর্মসুচী পালনের কারনে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আউটার সিগনালে আটকা ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে একজন স্থায়ী কর্মচারী দিয়ে কাজ করতে হচ্ছে। ফলে নাটোর স্টেশনে কোন ক্রসিং হবেনা।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST