1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাকা পুত্রের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে গৌরব ’৭১ এর প্রতিবাদ সমাবেশ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

সাকা পুত্রের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে গৌরব ’৭১ এর প্রতিবাদ সমাবেশ

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধী ও রাজাকার সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছে স্বাধীনতার সপক্ষের সংগঠন গৌরব ’৭১। আজ শনিবার বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হুম্মাম কাদেরের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদ সমাবেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, জিয়া ক্ষমতায় আসার পর স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে এনে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে। পরবর্তীতে খালেদা জিয়াও একই কাজ করেছে। ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে এসে রাজাকারদের বিচারের চেষ্টা করেছেন। কিন্তু বিএনপি ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ বন্ধ করে রেখেছিল। তারপরও বঙ্গবন্ধুকন্যা যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলিয়েছেন।

যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আমি অবাক হইনি। কারণ, রাজাকারের সন্তান তো রাজাকারের মতোই কথা বলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম বলেন, এই শাহবাগ দাবি আদায়ের চত্বর। এই চত্বরে দাঁড়িয়ে এর আগে আমরা বলেছিলাম- ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই চাই, কাদের মোল্লার ফাঁসি চাই। আজও এই চত্বরে দাঁড়িয়ে বলতে চাই, অবিলম্বে হুম্মাম কাদেরের বিরুদ্ধে রাষ্টদ্রোহিতার মামলা হওয়া উচিত।

বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার জন্য যুদ্ধাপরাধী, রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুংকার দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই।

এ আয়োজনের জন্য গৌরব ‘৭১-কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গৌরব ’৭১ সাহসী মায়ের, সাহসী সন্তানদের সংগঠন। কাজেই এই সংগঠনের দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে নিয়ে হুম্মামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদাত্ত আহ্বান জানাই।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের একজন সন্তান বেঁচে থাকতেও স্বাধীনতার বিপক্ষের শক্তিকে কখনোই ধৃষ্টতা দেখানোর সুযোগ দেওয়া যাবে না।

আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি। আমাদের সন্তানরাও বেঁচে আছে। কাজেই কোনো যুদ্ধাপরাধীর সন্তান বাংলাদেশে থাকতে পারবে না। আমি দাবি জানাচ্ছি, আগামী ১০০ বছর কোনো রাজাকারের সন্তান কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না এবং একইসাথে তাদের সন্তানদের কোনো সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার

গৌরব ’৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, বিএনপির নামে স্বাধীনতাবিরোধীদের যে ফ্রন্ট, তারা ওই মহাসমাবেশে এ দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তাদের এই সমাবেশে যুদ্ধাপরাধী রাজাকার সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শহিদ বলে আখ্যা দিয়েছে। তার কত বড় স্পর্ধা!

আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। অথচ স্বাধীনতার এত বছর পরও আমাদের যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর সন্তানদের হুংকার শুনতে হয়। এটা কি ভাবা যায়?

সভাপতির বক্তব্যে গৌরব ’৭১-এর সহসভাপতি হাবিবুর রহমান রোমেল বলেন, সালাউদ্দীন কাদের চৌধুরীর ছেলের আরবি নাম হুম্মাম কাদের। যার অর্থ বাথরুম ব্যবস্থাপক। একজন বাথরুম ব্যবস্থাপকের মুখ থেকে সর্বোচ্চ কী ধরনের বক্তব্য আমরা আশা করতে পারি!

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ, বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, আফসানা ফেরদৌস কেকা, গৌরব ’৭১-এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপমসহ বিভিন্ন সংগঠনের নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST