1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কুড়িগ্রামে জাপায় যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

কুড়িগ্রামে জাপায় যোগ দিলেন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী

  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী।

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, কচাকাটা থানা জাপা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলার জাপা সভাপতি ওয়াহেদুজ্জামান সরকার প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের বিএনপির দুর্গ বলে পরিচিত নাগেশ্বরী উপজেলার নারায়রপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জাতীয় পার্টির পক্ষ থেকেও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রধান অতিথি সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষ আগে থেকেই জাতীয় পার্টির ওপর আস্থাশীল। এছাড়া আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগদান করছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST