1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব'র সাথে রায়গঞ্জ ও সলঙ্গা থানা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

বিএনপি মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব’র সাথে রায়গঞ্জ ও সলঙ্গা থানা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৩২ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব,সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে সোমবার (০৩অক্টোবর)বিকেলে বিএনপি চেয়ারপার্সন’র গুলশান কার্যালয়ে এবং নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবীর রিজভী আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।সাক্ষাৎ এর সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন,গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশের বাহিরে, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ ভোট দিতে সরকার কে বাধ্য করার জন্য আগামীতে যে আন্দোলন সংগ্রাম আসবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সলঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মতিয়ার রহমান সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো.শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম – সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান,সলঙ্গা থানা বিএনপির সিনিয়র যুগ্ম -সম্পাদক আব্দুল লতিফ সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুল কুদ্দুছ মন্ডল ও সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান রায়গঞ্জ উপজেলা ও সলংগা থানা বিএনপির নেতৃবৃন্দ সহ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST