1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পৃথক দুটি এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৫) ও জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

এঘটনায় আহত হয়েছেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জিহির উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী জুলিয়া (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জুলিয়া জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটের নবম শ্রেনীর ছাত্রী।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর তার ক্ষেতে কৃষি কাজ করতে ছিলেন বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই সময় আশরাফুল ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ পাম্প এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়।

এদিকে জেলায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST