1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের ইন্তেকাল সাংসদ শিমুলের শোক ও সমবেদনা জ্ঞাপন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের ইন্তেকাল সাংসদ শিমুলের শোক ও সমবেদনা জ্ঞাপন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

গোলাম গাউস, নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .. .. .. রাজেউন)। আজ রবিবার বিকেল ৫ টার দিকে নাটোর সদর হাসপাতালে স্ট্রোক জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার বাড়ীতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী যুবলীগের সভাপতি সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে তার দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ দেখা দেখতে তার বাসায় ভীড় জমান তারা।
আমিনুল হকের পারিবারিক সুত্র জানায়, তিনি রবিবার তার হক ফ্লাওয়ার মিল থেকে বাড়ি ফিরে এসে দুপুরের খাবার খান। এরপর তিনি বাড়িতেই ছিলেন। সন্ধ্যার আগে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং নাটোর চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, পৌর মেয়র আওয়ামীলীগ নেতা উমা চৌধুরী জলি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আগামীকাল সোমবার বাদ যোহর নাটোর নবাব সিরাজ যে -উদ – দৌলা সরকারী কলেজ মাঠে জানাযা শেষে গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST