1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির আহবায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক (৬৮) রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় হাজার হাজার নেতাকর্মী তার নাটোর উপশহরের বাসায় ছুটে আসেন। তার বাল্যবন্ধু ও নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু জানান, বোরবার সন্ধ্যার আগে হঠাৎই আমিনুল হক বুকে ব্যাথা অনুভব করেন। এসময় দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি আলাইপুর মহল্লার জালাল উদ্দিন আহম্মেদের ছেলে। আমিনুল হক কর্মজীবনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক জনদেশ পত্রিকার প্রকাশক, নাটোরের পশ্চিম আলাইপুর ও উপশহর জামে মসজিদের সভাপতি এবং হক ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST