1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: রাজশাহীতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঘোড়া চত্বরে (সিটি বাইপাস মোড়) এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কাঠের চলা দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয় বলে পুলিশ জানায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST