1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

  • আপডেট করা হয়েছে শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফেনী প্রতিনিধিঃ ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। একদিনে পরিচালিত পৃথক অভিযানে মোট ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি ও বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় ছাগলনাইয়া, দেবপুর ও খেজুরিয়া বিওপির নিয়মিত ও বিশেষ টহলদল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি সিএনজিসহ বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি ও বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ১১ হাজার ৬৯৪ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST