1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে এসে যুবকের ১০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড

সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় এক কৃষকের আবাদি জমির ফসল নষ্ট করা, জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় ৯ জনের বিরুদ্ধে। গত ৩ এপ্রিল উপজেলার কড়িয়াল মৌজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ সাঈদ সরদার (৫৫) বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চরপাইকরহাটি গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে সাঈদ সরদারের কড়িয়াল মৌজার জমিতে মরিচ, তিল ও নেপিয়ার ঘাস চাষ করা ছিল। গত ৩ এপ্রিল দুপুরে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোঃ সেলিম (৪২), রওশন আলী (৪৪), হযরত আলী মিষ্টু (৪২), রেজাউল করিম (৪০), আমিন শেখ (৩৮), মোতালেব প্রামাণিক (৪৫), মজনু (৫২), ফরহাদ (৫২) সহ বেশ কয়েকজন ওই জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জোরপূর্বক লাঙল চালিয়ে আবাদি ফসল নষ্ট করে জমিটি চাষাবাদ শুরু করেন।
ভুক্তভোগী সাঈদ সরদার জানান, বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা এলাকা ত্যাগ করেন।
ভুক্তভোগী কৃষক আরও বলেন, “আমার কষ্টের ফসলগুলো চোখের সামনে নষ্ট করে দেওয়া হলো। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সাঁথিয়া থানার ডিউটি অফিসার জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST