1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে এনসিপি'র এক সাথে চার নেতার পদত্যাগ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র এক সাথে চার নেতার পদত্যাগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তাঁরা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পঠিয়েছেন। ওই পদত্যাগপত্রের একটি অনুলিপি প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

পদত্যাগ করা অন্যরা হলেন- এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্ববায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যহতি নেয়ার কথা উল্লেখ করেছেন। পরে আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পরছিনা। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছি।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পতদ্যাগের সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে গঠন করা হয় জেলা আহ্বায়ক কমিটি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST