1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বসবাসের জন্য আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসভবনেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে তিনি সপরিবারে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস শুরু করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। পাশের ‘ফিরোজা’ নামের বাড়িটিতে বসবাস করতেন তার মা, খালেদা জিয়া।

১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার সহধর্মিণী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার এর মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়।
গত বছর এ বাড়ির মালিকানাসংক্রান্ত দলিল খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেন আদিলুর রহমান খান এবং রিয়াজুল ইসলাম রিজু।
এর আগে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, যমুনার সংস্কার কাজ শেষে সেটিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সেই অনুযায়ী ভবনটির প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST