1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চালবাজি’র অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চালবাজি’র অভিযোগ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল রঞ্জুর বিরুদ্ধে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র অসহায় ও দুস্থদের নামে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল  বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডল মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে মাথাপিছু ১০ কেজি ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। এ লক্ষ্যে গত ১২ মার্চ ইউনিয়ন পরিষদে এক সভায় প্রতিটি ওয়ার্ড থেকে ৩৫ জন উপকারভোগীর তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডল তার ওয়ার্ডের ৩৫ জন দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদের সচিবের কাছে জমা দেন। তবে চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল রঞ্জু সেই তালিকা বাতিল করে নিজের পছন্দমতো ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও কৃষি ভর্তুকির কার্ড বিতরণের ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। এছাড়া রাজনৈতিক কারণে তাকে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেন অভিযোগকারী ইউপি সদস্য।

এ বিষয়ে জানার জন্য চেয়ারম্যান মনিরুজ্জামান মন্ডল রঞ্জুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম লিখিত অভিযোগ পওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST