1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বর মাড়িয়া রোড কাপড় পট্টি পোষ্ট অফিস সংলগ্ন স্থানে বানেশ্বর প্রেসক্লাব এর নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, বানেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির হাসানুজ্জামান হাসান, কায়েস উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল আজিজ, বিএনপি নেতা পোলান সরকার, রফিক হাজী, রজন আলী, শাহজামাল সাবু, বানেশ্বর প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্য আব্দুল মমিন, সহসভাপতি এএস সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনুস আহমেদ শিশির, আমির হামজা, সিজার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় উদ্বোধনে এলাকার সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় বিভিন্ন সমস্যার কথা গণমাধ্যমে তুলে ধরার সুযোগ আরও বাড়বে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST