1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের কারণে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয় ও সরকারি কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে আগামী ২৬ মার্চ সারা দেশে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব রাষ্ট্রীয় কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে। তিনি জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। সড়ক পরিবহনে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, সে জন্য মালিকপক্ষের সংগঠনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ঈদের প্রস্তুতি তদারকিতে শিল্পাঞ্চল পুলিশ বাহিনীর অতিরিক্ত মহাপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং দেশে মব সংস্কৃতি নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST