1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: ইসি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: ইসি

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না- সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও সেরা রিপোর্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে এটি বাদ দিয়েছে। সংসদ শুরু হওয়ার পর বিষয়টি সুরাহা হবে। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। তবে ভালো কাজের শেষ নেই।”

নির্বাচনে ঘাটতি চিহ্নিত করে তা পূরণে কমিশন কাজ করছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, “শিগগিরই সিটি নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST