1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার স্ত্রী মেয়েদের পিটিয়ে জখম

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের স্ত্রী মেয়েদের উপর হামলা ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান (৭২) মেয়ে রিংকি ও শাহানা বেগম (৩৪) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে। এনিয়ে মুক্তিযোদ্ধার মেয়ে শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানাগেছে, বিবাদীদের সাথে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের  দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন মুক্তিযোদ্ধার স্ত্রী নুরজাহান ও তার মেয়ে রিংকি সাংসারিক আলাপ আলোচনা করা অবস্থায়  মোরাদুজ্জামান ফুডার নেতৃত্ত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র ও লাঠি সোডাসহ তাদের উপর হামলা করে।

এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে এতে শাহানা (৩৪), রিংকি (৪৫) ও নুরজাহান (৭২) গুরুতর জখম হয়। পরে তার ভাই  তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় মুক্তিযোদ্ধা সন্তান শাহানা বেগম বাদী হয়ে ৯ জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত সজিব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,  মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের সন্তানদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে। তবে মারপিটের কথা তিনি অস্বীকার করেন।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ নুরুল আলম জানান,  এনিয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST