1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপির এমপির - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়া স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ বিএনপির এমপির

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

কুমিল্লায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ওই সংসদ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর আগে, মঙ্গলবার বিকালে লালমাই উপজেলার বাগমারা বাজারে নেতাকর্মীদের এ নির্দেশ দেন মোবাশ্বের আলম।

এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ওই ভিডিওতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে। ’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার দলে কিছু মোনাফিক আছে, যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার কেউ কেউ আছে, যারা বিএনপি নেতা হলেও তাদের বউ ভোট দিয়েছে জামায়াতকে।

মোবাশ্বের আরও বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় যাইয়া আমার লগে সেলফি তোলে। সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং, তুই এতদিন কই ছিলি। নির্বাচনের দিন কই ছিলি।

তিনি আরও বলেন, আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে। বলে কি না, ‘নেতা খারাপ ব্যবহার করে’।

ভিডিওর বিষয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST