1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুকুরের পাহারাদারকে চোখ উপড়ে হত্যা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুকুরের পাহারাদারকে চোখ উপড়ে হত্যা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোববার সকালে এক শীতল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে পুকুরের পাহারাদার মো. তোজাম্মেল হক (৬৫) নিহত হয়েছেন। তিনি পারদিলালপুর গ্রামের মৃত আলির ছেলে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতদশা হত্যাকারীরা তাকে হত্যা করে পুকুরের পাশে ফেলে যায়।
স্থানীয়রা জানায়, তোজাম্মেল হক নিয়মিত দায়িত্ব পালনকালে পুকুরপাড়ের একটি ঘরে অবস্থান করছিলেন। রবিবার সকালে স্থানীয়রা তাঁর নিথর দেহ দেখে পুলিশকে খবর দেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পুকুর পাহারাদার বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং হত্যাকারীরা বাম চোখ উপড়ে ফেলেছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের শত্রুতা বা চুরি সংক্রান্ত ঘটনার জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST