1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে ‘মব’ সৃষ্টি করে নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয় - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে ‘মব’ সৃষ্টি করে নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছাত্রদলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মব সৃষ্টি করে এক নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত নিসান হাসান (২২) বড়াইগ্রামের জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং চরগোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর সহযোগীরা হলেন কুশমাইল গ্রামের নয়ন হোসেন (২৩), সরাবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম (২০) ও হৃদয় হাসান (২১)।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার দিঘইর গ্রামের বাসিন্দা ফুল কুমারী গমেজ (৪৬) স্বামীহারা এক নারী। মঙ্গলবার রাত আটটার দিকে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। তিনি একা থাকায় দরজা খুলতে অস্বীকৃতি জানান। তখন তারা এলাকাবাসীকে জানায়, ওই নারীর ঘরে নাকি একজন পুরুষ রয়েছে এবং তিনি ‘অনৈতিক কাজে’ জড়িত। এতে উত্তেজিত হয়ে তারা ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়।
ভয়ে ফুল কুমারী দরজা খুললে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। কাউকে না পেয়ে তাঁরা তাঁর গলার সোনার চেইন ও বিছানার নিচে রাখা পাঁচ হাজার টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ফুল কুমারী গমেজ বলেন, “ছাত্রদল নেতা নিসান হাসান আগে থেকেই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। তাঁর বাবাও নারী নির্যাতন মামলার আসামি। আমি ভয়ে দরজা খুলিনি। পরে আগুন দেওয়ার হুমকি দিলে বাধ্য হয়ে খুলতে হয়, আর তখন তারা স্বর্ণ ও টাকা নিয়ে পালায়।”
তবে অভিযোগ অস্বীকার করে নিসান হাসান বলেন, “অভিযোগকারী নারী বাড়িতে মদ তৈরি করে বিক্রি করেন। আমরা এর প্রতিবাদ করায় তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST