1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি- বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো, জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো।’

‘কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।’

ফখরুল বলেন, ‘নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ। আমরা ১৫ বছর লড়াই করেছি এই নির্বাচনের জন্য। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্রতিনিধি পাবে। কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা। আমাদের দাবি একটাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই।’

বিএনপি সরকারের শতভাগ নিরপেক্ষতা চায় উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আসছে। এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। এমন কোনো পক্ষপাতিত্ব চায় না জনগণ৷’

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতে। সীমান্ত হত্যা, পানির হিস্যা ও নির্বাচনে হস্তক্ষেপ তার উদাহরণ। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই সমতার ভিত্তিতে, আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST