1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজধানীর তেজগাঁওে ককটেল বিস্ফোরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজধানীর তেজগাঁওে ককটেল বিস্ফোরণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকার ফার্মগেট হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার (০৮ অক্টোবর) রাত ১০টায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাতে কে বা কারা হঠাৎ হলিক্রস কলেজের ১ নম্বর গেইটের সামনে ককটেল নিক্ষেপ করেন। একটি ককটেল বিস্ফোরিত হলেও দু’টি ককটেল অবিস্ফোরিত উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত দেখা গেছে।

ডিএমপির তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি রাত ১০টায় ফার্মগেটে হলিক্রস কলেজের গেইটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থানা-পুলিশ ও টহলরত সেনাবাহিনীর সদস্যরা আসেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসেপাশে সিসিটিভি ফুটেজ দেখা সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST