1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আ.লীগ নেতার বাসায় ‘রাষ্ট্রদূতদের বৈঠক’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

আ.লীগ নেতার বাসায় ‘রাষ্ট্রদূতদের বৈঠক’ নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে কথিত বৈঠক প্রসঙ্গে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়, তবে রাষ্ট্রদূতদের যেকোনো ব্যক্তির বাড়িতে যাওয়ার অধিকার রয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা জানান।

রাষ্ট্রদূতদের এই সফরকে স্বাভাবিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারা তো আসলে একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয় তাকে কাস্টডিতে রাখা হতো। সেটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে যে কারো বাসায় যেতে পারেন।

তিনি আরও নিশ্চিত করেন যে বিষয়টি নিয়ে সেই তিন দেশের রাষ্ট্রদূতদেরকে কিছু বলার নেই।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাড়িতে যান এবং দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেন বলে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন ওঠে।

এই রাষ্ট্রদূতরা হলেন— ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।

উল্লেখ্য, স্ক্যান্ডিনেভিয়ান এই দেশগুলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দীর্ঘদিনের অংশীদার।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST