1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দুর্গাপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কুরআন অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দুর্গাপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল–কুরআন অবমাননার প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বাদ আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ, দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভে শত শত মুসল্লি অংশ নেন।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা দুর্গাপুর মডেল মসজিদের সামনে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল উপজেলা মোড় থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, জিয়া চত্বর ও পৌরসভা গেট প্রদক্ষিণ করে পুনরায় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান (ইসরাফিল)।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহিন মাহমুদ, মাওলানা আব্দুল ওয়াহেদ, সহকারী যুগ্ম সম্পাদক হাফেজ সামিরুল ইসলাম, মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কারী কবির হোসেন, সহ–সাংগঠনিক সম্পাদক ক্বারী হাসানুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা মাসউদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি জুনায়েদ আলী, দাওয়াহ সম্পাদক হাফেজ মাকসুদুল, সহ–দাওয়াহ সম্পাদক হাফেজ শাকিব হাসান, তথ্য সম্পাদক বেলাল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

সমাবেশে হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে প্রত্যেকে নিজের ধর্ম পালন করার অধিকার রাখে। কিন্তু মুসলমানদের পবিত্র কুরআন শরিফ অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এই বাংলার জমিনে কুরআন অবমাননাকারীর কোনো স্থান নেই।”

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার ঘটনায় তার দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানান।

তিনি আরও বলেন, “এই ফাঁসির রায় কার্যকর করা হলে ভবিষ্যতে আর কেউ কোনো ধর্মকে অবমাননা করার সাহস পাবে না।”

এছাড়া তিনি সরকারের কাছে ধর্ম অবমাননা প্রতিরোধে দ্রুত কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST