1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পুঠিয়া শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে অফিসের এক নারী কর্মীকে কু-প্রস্তাব, প্রমোশনের প্রলোভন ও অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী নারী কর্মী জানান, একদিন দুপুরে অফিসে একা থাকাকালে তিনি মিনার হোসেনের শ্লীলতাহানির শিকার হন। ঠিক তখনই ফিল্ড থেকে ফিরে আসা ফয়সাল মাহমুদ নামের অপর এক কর্মী অফিসে প্রবেশ করলে মিনার হোসেন তড়িঘড়ি করে রুম ত্যাগ করেন।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফায়সাল আহম্মেদ,। এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদ কর্মীগণেরা।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST