
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের বাসা ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুল গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত উইংয়ের কর্মকর্তা মাসুদ রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে চীনা দূতাবাসের পক্ষ থেকেও জন্মদিনে ফুলের তোড়া পাঠানো হয়।







