1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবি ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র‍্যালি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবি ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ র‍্যালি

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি : চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র‍্যালি করেছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে শুরু হয়ে র‍্যালিটি তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার?’,‘হৈ হৈ রৈ রৈ হাসিনা গেলি কই?’ ‘আবু রায়হান মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘শিবিরের অপর নাম, আদর্শ-সংগ্রাম’র মতো স্লোগানে চারিদিক মুখরিত করে তোলেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘গত ১৬ বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি, আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের অনেক নেতাকর্মীদের জেলে বন্দী করে রাখা হয়েছিল। বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিপ্লবী ভূমিকা পালন করার কথা ছিল, তা পালনে ব্যর্থ হয়েছে।’

তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবকে উদ্দেশ্য করে বলেন, ‘ উপাচার্য আপনি সুশীলগিরি বাদ দিয়ে ফ্যাসিবাদের দোসরদের বিচারে প্রশাসনকে সহায়তা করুন। নাহলে ছাত্রজনতা স্বৈরাচারকে যেভাবে গদি থেকে নামিয়েছে, আপনাকেও নামাতে সময় লাগবেনা।’
শাখা এইচআরডি সম্পাদক শহীদ ইমরান বলেন, ‘শেখ হাসিনা বলেছিল, ‘হাসিনা পালায় না’। কিন্তু গত বছরের এই দিনে ছাত্রজনতার সংগ্রামের মুখে সে দেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছিল। এই বাংলাদেশে নতুন করে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, তার পরিণতিও আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা মতোই হবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গতবছর ৫ আগস্ট যে আবেগ ও অনুভূতি নিয়ে স্লোগান ধরেছিলাম, এক বছর পর এসে সেই অনুভূতি আমাদের মাঝে নেই।

এখনও আমাদের সংস্কারের জন্য রাস্তায় নেমে স্লোগান দিতে হচ্ছে। ফ্যাসিবাদ আমলে আমাদের শিক্ষাব্যবস্থা ধংস করা হয়েছিল। বিপ্লবের এক বছর পরে এসেও এখন পর্যন্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করা হয়নি। পাঠ্যবইয়ে শহীদ আলী রায়হানের মতো শহীদদের কথাও উঠে আসিনি। আমরা গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যারা বলে আন্দোলনে শিবিরের ভূমিকা কী ছিল? আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা তোমাদের বিরোধী মনে করি না। আমরা একই সাথে আন্দোলন করেছি। কিন্তু তোমরা যদি আন্দোলনে শিবিরের ভূমিকা অস্বীকার করতে চাও, তোমাদের উদ্দেশ্য বলে দিতে চাই, তোমরা শহীদ আলী রায়হানের সম্পর্কে জানো।’
সমাবেশটি সঞ্চালনা করেন করেন শাখা ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান। কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST