1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মিল্লাত পরিবার’ ব্যানারে সাবেক তামিরুল মিল্লাত মাদ্রাসার রাবিস্থ শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এসময় শিক্ষার্থীরা ‘ইবিতে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘বিচার চাই বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নিয়ে সাজিদ আবদুল্লাহ—এর বন্ধু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে যদি কিছু মূল্যহীন থাকে সেটা শিক্ষার্থীদের জীবন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তাদের কোনো চিন্তা নেই। আমার বন্ধু সাজিদের মৃত্যুতে তাদের কোনো ভ্রুক্ষেপই দেখতে পেলাম না। আজকের মানববন্ধন থেকে আমরা বলে দিতে চাই, আমার বন্ধুর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কতটা অনিরাপদ হলে ক্যাম্পাসের ভিতরে একজন শিক্ষার্থী শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু প্রশাসন এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। হত্যার বিচার নিশ্চিত করা তো দূরের কথা, এখন পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিতই করতে পারেনি।’

রাবিস্থ মিল্লাত পরিবারের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘আমরা সাজিদ আব্দুল্লাহর সাথে সাত বছর পড়াশোনা করেছি। সে কেমন মানুষ ছিল তা আমরা জানি। তার কোনো শত্রু ছিল না। সে জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিল। এমন একজন মানুষকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST