1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শহীদের স্মরণে রাজশাহীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শহীদের স্মরণে রাজশাহীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  জুলাই গণঅভ্যুত্থান-২৪ এর শহীদদের স্মরণে রাজশাহীতে আয়োজন করা হলো ব্যতিক্রমী কর্মসূচি “এক শহীদ, এক বৃক্ষ”। শনিবার (১৯ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে সিএন্ডবি মোড় ম্যুরালের সামনে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহীদদের স্মরণে একে একে বৃক্ষরোপণ করা হয়, যাতে প্রতিটি বৃক্ষ হয়ে ওঠে একেকজন শহীদের আত্মত্যাগের জীবন্ত স্মারক।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান । বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

এছাড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল প্রতীকী নয় – এটি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। এই গাছগুলো যেন ইতিহাস ও পরিবেশকে একসঙ্গে ধারণ করে।”

কর্মসূচির অংশ হিসেবে অতিথিরা সিএন্ডবি মোড়ের ম্যুরালের সামনে বৃক্ষরোপণ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে অতিথিরা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST