
নিজস্ব প্রতিবেদক : মৎস ও প্রাণি সম্পদ উপদেষ্ট ফরিদ আখতার বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী পাড়ের প্রকৃত মৎস্যজীবিরাই হচ্ছে সরকারি সকল জলাশয়ের মালিক। এর কখনো ব্যত্তয় ঘটবে না। নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পাবনা সিরাজগঞ্জের চারটি উপজেলায় যে সরকারি দিঘীগুলো রয়েছে এসব জলাশয়ের সাথে যুক্ত মৎস্য চাষীদের কোন ভয় নেই।
এ প্রকল্প থাক আর না থাক পাড়ের প্রকৃত মৎস্যজীবীরাই এর সুফল ভোগ করবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি জয়সাগর দিঘীর পাড়ে স্থানীয় মৎস্য সম্পদ অফিস আয়োজিত নিমগাছি এলাকায় সমাজ ভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা ও সুফলভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রহমান, নিমগাছি মৎস্য প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, প্রমুখ বক্তব্য রাখেন।







