1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে: রিজভী - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে: রিজভী

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জুলাই বিপ্লবের শহীদ ও আন্দোলনকারী যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “এই জুলাই-আগস্ট মাসেই আমরা তাদের সম্মান জানাতে চাই।”

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সেখানে বিএনপির উদ্যোগে আগামী ১ জুলাই অনুষ্ঠেয় ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।
রিজভী বলেন, “আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। যারা দেশের গণতন্ত্র ফেরাতে জীবন দিয়েছেন, তাদের আমরা যথাযথ মর্যাদায় স্মরণ করবো। এই আয়োজন সফল করতে প্রস্তুতি চলছে।”
তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু বিএনপির নয়, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে তারেক রহমান সারাদেশে মানুষকে উদ্দীপ্ত করেছেন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সব রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
অর্থনৈতিক সংকট ও গণতন্ত্র প্রসঙ্গে রিজভী বলেন,
“দেশে এখন মব কালচার, রাজনৈতিক দমন-পীড়ন ও অর্থনৈতিক স্থবিরতা বিরাজ করছে। গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ৩.৯ শতাংশে। এটি নিয়ে সরকার কোনো দায় নিচ্ছে না। আমরা চাই দ্রুত সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা হোক।”
তিনি আরও বলেন, “বিগত সরকার জনগণের অর্থ লোপাট করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন ও মিডিয়াকে ধ্বংস করা হয়েছে। প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এসব সংস্কার করতে হবে। ড. ইউনূস দেশের মানুষকে আশাবাদী করেছেন।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আগামী নির্বাচনে জনগণের দল হিসেবে বিএনপি জয়লাভ করবে।”

তিনি আরও বলেন, “শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কমিশন বা একটি সংস্থার মাধ্যমে সহায়তা চালু থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জুলাই-আগস্ট বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ড. মাহদী আমিন, ড. তৌফিকুল ইসলাম মিথিল, আবদুস সাত্তার পাটোয়ারী ও ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST