1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার করেছে ডিএমপি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার করেছে ডিএমপি

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ( ৭৯) ২। মুন্সিগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫) ৩। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য  মো: তরিকুল ইসলাম (৩৮) ৪। সংরক্ষিত নারী  আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬) ৫। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সাবেক এমডি মনিরুল মওলা (৬২) ৬। ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহায়াব (৫৮) ৭। লালবাগ থানা ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও ৮। আওয়ামীলীগের ৯২ নং ওয়ার্ড সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৮:২৫ ঘটিকায়   উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি-লালবাগ জোনাল টিম।

অন্যদিকে, রাত ১২:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম। ভোররাতে ৪:৪৫ ঘটিকায় নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

অন্যদিকে রাত ১২:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। রাত ১২:৪৫ ঘটিকায় কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল ওহায়াব ও রাত ২:০০ ঘটিকায় মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ। রাত ১:৩০ ঘটিকায় পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST