1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে র‌্যাবের অভিযানে ম্যাগজিন ও বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার -১ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে র‌্যাবের অভিযানে ম্যাগজিন ও বিদেশী পিস্তল সহ গ্রেপ্তার -১

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্গাপুর উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার শরিফুল ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সূত্রে খবর পায় সন্ত্রাসী শরিফুল অবৈধ আগ্নেয়াস্ত্রসহ এলাকায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখে। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর র‍্যাবের জিজ্ঞাসাবাদে শরিফুল জানান, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে, যা শ্বশুরবাড়ির খড়ের ঘরের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির খড়ের ঘরে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ২ ফুট গভীরে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, শরিফুল একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। তিনি রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধে সক্রিয় ভূমিকা রাখছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, গ্রেপ্তার শরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST