1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : পাঁচজন সচিব ও একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসর দেয়।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর মো. সহিদ উল্যাহ এবং ওএসডি থাকা সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

এছাড়া, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন এবং জনস্বার্থে সরকার মনে করেছে তাদের অবসর দেওয়া প্রয়োজন। প্রচলিত নিয়ম অনুযায়ী, বাধ্যতামূলক অবসরের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আদেশ অনুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধিমালা অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। সরকারের এই পদক্ষেপ প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST