1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পিটুনি নয়, মানবিকতা পুলিশের পরিবর্তন চোখে পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

পিটুনি নয়, মানবিকতা পুলিশের পরিবর্তন চোখে পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি মানবিক ও সক্রিয়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ ১৫ জুন রোববার, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“বিগত সরকারে মারধর করলেই পুলিশকে সচল মনে করা হতো। এখন মানুষ ভাবছে পুলিশ ঠান্ডা, কিন্তু বাস্তবে তারা আগের চেয়ে বেশি সক্রিয়—শুধু আচরণটা এখন মানবিক।”

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তারিখ দেবে ইসি, তারা যেদিন ঘোষণা করবে, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।

ভারতীয় সীমান্তে পুশ-ইন ইস্যুতে উপদেষ্টা বলেন,“আমরা বারবার কূটনৈতিকভাবে বলেছি—যদি কেউ আমাদের নাগরিক হয়, সঠিক চ্যানেলে ফেরত দিন। কিন্তু জঙ্গলে-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ নয়।”

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার সহকারী খোদা বখস চৌধুরী ও আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST