1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দাফনের ২৫ বছর পর অক্ষত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

দাফনের ২৫ বছর পর অক্ষত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দাফনের দীর্ঘ ২৫ বছর পর অক্ষত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহ দেখতে ভিড় করেন শতাধিক উৎসুক মানুষ।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় ফকিরেরহাট হাফিজিয়া আলিম মাদরাসার ভবন নির্মাণকাজের জন্য মাঠে মাটি খুঁড়তে গিয়ে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে মাদরাসার নতুন ভবন নির্মাণের জন্য ভেকু দিয়ে মাঠের মাটি কাটা হচ্ছিল। একপর্যায়ে মাটি ধসে পড়ে নিচ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি লাশ বেরিয়ে আসে। পরে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে মসজিদের পাশে কবরস্থানে দাফন করেন।

জানা যায়, মৃত ব্যক্তির নাম বাহের আলী, বাড়ি উপজেলার খারুয়ারপাড় গ্রামে। তিনি ফকিরেরহাট হাফিজিয়া মাদরাসার জমিদাতা আতিম শেখের ছেলে এবং নিজেও ওই মাদরাসার কর্মচারী ছিলেন। প্রায় ২৫ বছর আগে মৃত্যুবরণ করলে মাদরাসার পেছনে তাকে দাফন করা হয়েছিল।

চিলমারী মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ বলেন, “হাদিস ও নবী-রাসুলদের ঘটনার আলোকে জানা যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা বা শহীদ, তাদের দেহ মাটিতে অক্ষত থাকে। তবে কেউ অক্ষত থাকলেই প্রিয় বান্দা—এটি নিশ্চিত নয়। বিষয়টি আল্লাহ ভালো জানেন।”

স্থানীয়ভাবে বিশ্বাস করা হচ্ছে, মরহুম বাহের আলী ধর্মপ্রাণ ও সৎ মানুষ ছিলেন। তবে এ নিয়ে কোনো গবেষণা বা ডাক্তারি পরীক্ষা হয়নি।

 

আরএ..

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST